মাস্ক পরে শরীয়তপুরে রাতের আধারে আওয়ামী লীগের মশাল মিছিল

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম

শরীয়তপুরে মুখে মাস্ক পরে রাতের আধারে মশাল মিছিল করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার চিকন্দি ও জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের বর্ডার চিকন্দি এলাকায় মিছিলটি করা হয়। এ ঘটনায় রুবেল নামে একজনকে আটক করেছে পুলিশ।

ওই মশাল মিছিলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মশাল হাতে নিয়ে এবং মুখে মাস্ক পরে সবাইকে বলতে শোনা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম। কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। আওয়ামী লীগের ঘাটি, শরীয়তপুরের মাটি।’
 
ওই রাতেই ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে।

ওই মশাল মিছিলের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে প্রতিক্রিয়া লিখে পোস্ট দিতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘যারা এখনো পতিত খুনিদের পক্ষে শ্লোগান দিতে চায়, শরীয়তপুরকে অস্থির করতে চায়, সাবধান করে দিচ্ছি। শিকড় যতো গভীরেই হোক, উপড়ে ফেলা হবে।’

এ ছাড়া আইসিটি ট্রাইব্যুনালে ‘প্রহসনমূলক, ঘৃণ্যতম ও জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রম’ হচ্ছে দাবি করে এর প্রতিবাদে শরীয়তপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন দলটির নেতারা। আজ রোববার সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা প্রশাসকের দপ্তরে নিচতলার তথ্যসেবা কেন্দ্রে (ফ্রন্ট ডেস্ক) স্মারকলিপিটি জমা দেন।

জেলা আওয়ামী লীগের সদস্য, শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক শামীমে ফোনকলে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অন্যায়ভাবে আওয়ামী লীগের নেতাদের বিচার করার নামে প্রহসন করা হচ্ছে। এর প্রতিবাদে ও কোন পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করা হয়েছিল তার বিবরণ দিয়ে একটি স্মারকলিপি সারা দেশের জেলা প্রশাসকদের দেওয়া হয়েছে। প্রথমে আমি শরীয়তপুরের জেলা প্রশাসককে মেইলে স্মারকলিপিটি পাঠিয়েছি। পরে আওয়ামী লীগের জেলা পর্যায়ের সিনিয়র নেতারা গিয়ে ওই স্মারকলিপি জেলা প্রশাসনের দপ্তরে জমা দিয়েছেন।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘চিকন্দি এলাকায় শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মশাল মিছিল বের করে। এ ঘটনায় অপারেশন ডেভিল হান্টে রুবেল নামের একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
রাজধানীর গুলিস্তানের জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার সংবাদের ভিত্তিতে ডিএমপির অভিযানে এখন পর্যন্ত আটক করা হয়েছে দেড় শতাধিক নেতাকর্মীকে।
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া দিয়ে বরণ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর