জয়দেবপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫৯ এএম

গাজীপুরের জয়দেবপুর থানার মোগর খাল এলাকার একটি বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদেরকে রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন সীমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (দেড় বছর বয়স),শেফালী বেগম (৪০) ও তার মেয়ে তানজিলা বেগম (১০)

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, গাজীপুর থেকে শিশু ও নারীসহ মোট পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের প্রত্যেকেরই দগ্ধের পরিমাণ প্রায় ৮০ শতাংশের ওপরে রয়েছে। জরুরি বিভাগে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে তাদের দগ্ধের পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। পরবর্তীতে তাদেরকে উন্নততর চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগে রেফার্ড করা হবে।

দগ্ধ সীমার স্বামী জানান, তারা দুজনই গার্মেন্টস কর্মী। আজ সন্ধ্যার দিকে পাশের বাড়িতে রান্নার কাজ চলছিল। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের গোল্লা এসে পড়লে তার স্ত্রী ও এক শিশুসহ মোট পাঁচজন দগ্ধ হন।

তিনি জানান, প্রথমে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর