রাজউকের সার্ভার হ্যাক করে ভবনের নকশা অনুমোদন, গ্রেপ্তার ২

আপডেট : ২২ মে ২০২৫, ১০:১৫ পিএম

রাজউকের সার্ভার হ্যাক করে বহুতল ভবনের নকশা অনুমোদন জালিয়াতি করেছে একটি চক্র। শুধু হ্যাকিংই নয়, রাজউকের একাধিক কর্মকর্তার সিলও নকল করে তারা। এ ঘটনায় মতিঝিলের এক ফটোকপি দোকানের মালিক ও কর্মচারী জড়িতের প্রমাণ মিলেছে। এরই মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হলেও মালিক পলাতক। 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজউক ভবনে জরুরি সংবাদ সম্মেলন জানানো হয় এসব তথ্য। হ্যাকিং ও জালিয়াতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শাহজালাল বিমানবন্দরের রানওয়ের ঠিক পাশের এলাকা বাউনিয়া। এজন্য এখানে বড় ভবনের নকশা অনুমোদন নিতে পোড়াতে হয় বহু কাঠখড়। তবে এলাকাটির বর্তমান চিত্র বলছে ভিন্ন কথা গুগল ম্যাপে। 

উত্তরার বাউনিয়ায় জলাশয় বা তার আশেপাশে ছোটখাট স্থাপনা নির্মাণের অনুমোদন পেতে যেখানে কাঠখড় পোহাতে হয়, সেখানে মাত্র ১৭ মিনিটেই হয়ে যায় ১৮৫ ইউনিটের ১৫তলা ভবনের অনুমোদন।

রাজধানীর মতিঝিল থেকে রাজউকের নকশা অনুমোদন সার্ভার-ইসিপিএস হ্যাক করে এ জালিয়াতি করেছে 'নীল নকশা' নামের একটি ফটোকপি দোকানের মালিক ও কর্মচারীরা।

কেবল হ্যাকিংয়ের মাধ্যমে জালিয়াতি নয়, নকশা অনুমোদনের অর্থ পরিশোধের প্রমাণও মিলেছে দোকান মালিকের ব্যাংক এ্যাকাউন্ট থেকে।

আটক হওয়া কর্মচারী বলেন, ওই সার্ভার হ্যাক হওয়ার পরে ১৫ তলা ভবনের অনুমোদন হয়ে গেছে। এই জন্য আমাদের ধরে নিয়ে আসছে। অপরজন বলেন, একটা ফাইল দেখিয়ে আমাদেরকে বলেছেন ক্যাডিট কার্ড থেকে টাকা জমা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে দোকানটিতে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল  নকল সিল। ২ কর্মচারীকে গ্রেপ্তার করতে পারলেও, মালিক পলাতক। 

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম বলেন, ‘যে নকশাটির বিষয়ে অভিযোগ রয়েছে সেই নকশাটি তাদের কম্পিউটারে পাওয়া গিয়েছে। এটা আপলোড করার জন্য যে জি-মেইলটি প্রয়োজন পড়ে সেটিও তারা সেখানে তৈরি করেছে।’

এ জালিয়াতির সঙ্গে রাজউকের কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা সংশ্লিষ্ট কারো জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। 

রাজউক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, ‘‘এই নকশাটা যেখানে অনুমোদন পেয়েছে এটা হলো ‘ওয়াটার বডি’ এখানে ভবন নির্মাণের কোনো সুযোগ নাই। আমরা এটার পূর্ণাঙ্গ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিব, পুলিশের কাছে হস্তান্তর করব, একটা মামলা করব।’’

গত মঙ্গলবার সার্ভার হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ার পরই বন্ধ করে দেয়া হয় নকশা অনুমোদনের সার্ভার। শতভাগ নিরাপত্তা নিশ্চিতের পর আবারও অনলাইনে শুরু হবে কার্যক্রম। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর