নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সিরাজদিখান থানার মোড়াপাড়া এলাকার মদিনা মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় সাহেব আলীকে (৫৮) ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এরপর হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। 

সাহেব আলী মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মুড়াপাড়া গ্রামের সাবেদ আলীর ছেলে। 

জানা যায়, গতকাল প্রতিদিনের মতোই সিরাজদিখান থানার মোড়াপাড়া এলাকার মদিনা মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। অন্ধকারে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা আচমকা ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় রক্তাক্ত অবস্থায়। 

প্রথমে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকেরা রাত সাড়ে বারোটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত গলায় সাহেব আলীর ছেলে সোহাগ বলেন, ‘আমার বাবার কারো সাথে শত্রুতা ছিলনা। উনি মাছের ঘেরসহ অনেক ব্যবসা করতেন। শান্ত মানুষ ছিলেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছে, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সিরাজদিখান থানায় জানানো হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
বিয়ে পড়ানোর কথা বলে এক নিহাহ রেজিষ্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায়...
রাজধানীর নয়াপল্টনে এসি বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর