রাজধানীর ওয়ারীতে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। বৃহস্পতিবার রাতে হোটেলের ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
হামলায় গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
স্থানীয়রা জানায়, বৃহস্পাতিবার গভীর রাতে হোটেল অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়। তারা হোটেল কর্মচারীদের এলোপাতাড়ি কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে। এসময় হোটেলের ম্যানেজার বাধা দিতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা।
পরে হাসপাতালে নেওয়া হলে নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হোটেলের ম্যানেজারের দায়িত্বর পাশাপাশা তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করতেন বলে জানা গেছে।


