তারেক রহমান দেশে আসার জন্য প্রস্ততি নিচ্ছেন: বিএনপি নেতা আযম খান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন। তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। দেশে আসার জন্য তিনি প্রস্ততি নিচ্ছেন। আমারাও ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছি।’ আজ রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আহমেদ আযম খান বলেন, ‘কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে। ওই কতিপয় দল দেশের সম্প্রীতিকে ব্যাহত করতে চায়, আমরা দেশকে যেভাবে এগিয়ে নিতে চাই, যেভাবে দেশকে ধ্বংস করে গেছে ফ্যাসিবাদরা সেই জায়গা থেকে আমরা দেশকে যত উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই সেখানে কতিপয় দল বাধা হয়ে দাঁড়াচ্ছে।’ 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘এই দেশের অর্ধেক হচ্ছে নারী সমাজ। এই নারী সমাজকে বাদ দিয়ে রাষ্ট্র কখনো চলতে পারে না।’ 

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে মহিলা দলের হাজারের অধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর