ফরিদপুরে পদ্মায় স্পিডবোটের তলা ফেটে নারীর মৃত্যু, আহত ৮

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ঢেউয়ের আঘাতে স্পিডবোটের তলা ফেটে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে দোহারের চরমঈনূট ঘাটে যাওয়ার পথে ঘাটের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। পরে প্রায় পৌনে এক ঘণ্টা পর আরেকটি স্পিডবোট ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে।

নিহত ওই নারীর নাম দুর্গা রানী রায় (৫৭)। তিনি চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী।

জানা গেছে, দুর্ঘটনায় নিহত দুর্গা রানীর তার ছেলে লিটন রায় ও ছেলের স্ত্রী গীতা রায় ও নাতিকে নিয়ে ওই স্পিডবোটে যাচ্ছিলেন। এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছে তাঁর তিন বছরের নাতি লক্ষণ রায় রয়েছে। 

আহত অন্য একজনের নাম মারিয়া (২৫)। তিনি চরভদ্রাসন সদরের বালিয়াডাঙ্গী গ্রামের আবু দাউদের স্ত্রী। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। আহত অন্যান্যের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মাসুদ আলম নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, পদ্মা নদী পারাপারের সময় স্পিডবোট সাধারণত ১২ জন যাত্রী নেওয়ার কথা। কিন্তু দুর্ঘটনাকবলিত স্পিটবোটে ১৮ জন যাত্রী নেওয়া হয়েছিল। বোটটি দোহার এলাকার মঈনূট ঘাটে পৌঁছানোর আগে নদীর স্রোতে এবং ঢেউয়ের কারণে স্পিডবোটের তলা ফেটে গিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ননী গোপাল হালদার বলেন, এ ঘটনায় হাসপাতালে একজন নিহত ও আহত আটজনকে নিয়ে আসা হয়। এর মধ্যে আহত মারিয়ার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘনাস্থলটি ঢাকার দোহার উপজেলার মধ্যে পড়েছে। সংবাদ পাওয়ার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় দেওয়ানবাড়িতে মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় লামিয়া (১৩) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে...
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর