বিজয়া দশমীতে ডুবে গেল নৌকা, দুই শিশু নিখোঁজ 

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে দুর্গাপূজার বিজয়া দশমী চলাকালে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা হয়।

নিখোঁজ শিশুরা হলো– তন্ময় ও অঙ্কিতা। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলা দক্ষিণ হিজলতলী গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার দিকে কালিয়াকৈর তুরাগ নদীতে বিজয়া দশমী চলাকালে একটি শ্যালু নৌকা অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ একটি ইঞ্জিনচালিত নৌকা উল্টে ডুবে যায়। এ সময় নৌকায় শিশুসহ ১৮ থেকে ২০ জনের মতো ছিল।

অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুই শিশু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাওছার আহাম্মেদ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

ইউএনও বলেন, ‘শিশুদের উদ্ধারে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে’।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর