ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের মিছিল-সমাবেশ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পিএম

ফরিদপুরকে দ্রুত সময়ের মধ্যে বিভাগ বাস্তবায়নের দাবিতে মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই এই কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুরকে বিভাগ করার দাবিতে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা।

পরে প্রেসক্লাবের সামনে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সৈয়দ জুলফিকর হোসেন জুয়েল, বেনজির আহম্মেদ তাবরিজ, সাংবাদিক মফিজ ইমাম মিলন, ছাত্র সমন্বয় সোহেল রানা।

এ সময় বক্তারা বলেন, বহু পুরাতন ও ঐতিহ্যবাহী এই ফরিদপুর জেলাকে বিভাগ ঘোষণার মধ্য দিয়ে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভাগ ঘোষণা খুব জরুরি। এছাড়া এই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ফরিদপুরকে দ্রুত বিভাগ ঘোষণার দাবি জানানা তারা।

বক্তারা আরও বলেন, দলমত, ধর্ম-বর্ণ সব ভেদাভেদ ভুলে এই দাবি আদায়ে সবাই একমত থাকতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্রের কাছে বিভাগ বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

এসময় বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। 

২০২৪ সালের ডিসেম্বরে প্রশাসনিক সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ হিসেবে গঠনের সুপারিশ করে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রি-নিকার সচিব পর্যায়ের বৈঠকে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি আলাদা প্রশাস বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। বর্তমানে এটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত নিকারের সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় দেওয়ানবাড়িতে মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় লামিয়া (১৩) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে...
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর