শাহজালালের আগুনে কয়েক শ কোটি টাকার ক্ষতির শঙ্কা

যেসব পণ্যের বিমা আছে, কবে নাগাদ এর ক্ষতিপূরণ পাবেন তা নিয়েও শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৪ এএম

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে পুড়ে ছাই শত শত টন আমদানি পণ্য। এতে ক্ষতি হয়েছে অন্তত কয়েক শ কোটি টাকা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে তদন্তের পর।

শনিবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বিমান পরিবহন উপদেষ্টা। এদিকে, যেসব পণ্যের বিমা আছে, কবে নাগাদ এর ক্ষতিপূরণ পাবেন তা নিয়েও শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।

মোহাম্মদ ফারুক, বাংলাদেশ সায়েন্স হাউজের জেনারেল ম্যানেজার। কয়েকদিন আগে আমেরিকা থেকে এনেছেন ওয়াটার কোয়ালিটি মনিটরিং ও সরকারি কর্মচারি হাসপাতালের পণ্য। যা সরবরাহ করতেন সরকারের বিভিন্ন দপ্তরে। খালাস করার কথা ছিল রোববার। তবে আগুনে সব পুড়ে ছাই। ক্ষতি হয়েছে প্রায় সাত কোটি টাকা। আগুনের লেলিহান শিখা দেখে হা হুতাশ করা ছাড়া আর কিছুই করার ছিল না তার।

বাংলাদেশ সায়েন্স হাউজের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফারুক বলেন, বৃহস্পতিবার সব কার্যক্রম শেষ হয়েছে। রোববার পণ্য নেওয়ার কথা ছিল। আমাদের প্রায় সাড়ে সাত কোটি টাকার ক্ষতি হয়েছে। 

শুধু ফারুক নয়, আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত অনেক আমদানিকারক। কার্গো কমপ্লেক্সে থাকা সব ধরনের পণ্যই পুড়ে ছাই।

বেসামরিক বিমান পরিবহন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শুধু আমদানি কার্গোতে দুর্ঘটনা ঘটেছে। রপ্তানি কার্গো নিরাপদ আছে। কার্গো ভিলেজে আগুনে ব্যাপক ক্ষয় হয়েছে আমদানিকারকদের।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও এক যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। শুক্রবার জাতীয় রাজস্ব...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও একজন যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর