যান্ত্রিক ত্রুটি

শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী উড়োজাহাজের উড্ডয়ন বাতিল

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টা নাগাদ এ ঘটনা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম–পাবলিক রিলেশনস্ মো. কামরুল ইসলাম।

ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার পূর্ব মুহূর্তে উড্ডয়ন বাতিল করে। শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিলের কারণে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। 

যাত্রীরা নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি বিমান ঐ ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা বারগুলোর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮...
সৌদি আরবে আগুনে মৃত্যুর ৩ মাস পর সাত বাংলাদেশির মরদেহ আজ শনিবার দেশে এসেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৩৬ মরদেহগুলো নিয়ে সকাল ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে উড্ডয়নের ঠিক আগে ঢাকা-জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এ ঘটনায় উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো...
সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল-আহমেদকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সাহসিকতা পদক ‘ক্রস অব ভ্যালর’ দেওয়া হয়েছে। গত বছরের ভয়াবহ...
ফ্রান্স, যুক্তরাজ্যসহ আটটি দেশ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। আজ শনিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে...
বলিউডের পর্দায় শাহরুখ খান ও কারিনা কাপুরের রসায়ন নতুন নয়। এর আগে ‘ডন’, ‘রা-ওয়ান’সহ একাধিক সিনেমায় এই জুটিকে দেখা গেছে। এবার সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর