গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে এএ নিটসপিন লিমিটেড নামে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ শ্রমিক বিক্ষোভের ঘটনা হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে আজ দুপুরে কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বের হয়ে যান। এসময় ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে তারা। এক পর্যায়ে শ্রমিকদের মধ্যে উতপ্ত পরিস্থিতি বিরাজ করলে পুলিশ তাদের বাধা দেন। পরে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

কারখানার শ্রমিকদের দাবি, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন সময় মতো দেওয়া হয়নি। এ নিয়ে একাধিকবার মালিক পক্ষের কাছে আবেদন করা হয়েছে। পরে শ্রমিকরা গত দুদিন আগে কর্মবিরতি দিলেও মালিকপক্ষ আজ বেতন পরিশোধের আশ্বাস দেন। সময় মতো বেতন না দেওয়ায় ফের শ্রমিকরা কর্মবিরতি দিয়ে সড়ক অবরোধ করেন।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর