ডেমরায় পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম

রাজধানীর ডেমরা থানার দেইলা পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মোছা. মনিরা বেগম (২৬) নামের এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মনিরা বেগমকে অচেতন অবস্থায় পাই। পরে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের গলায় একটি কালো দাগ রয়েছে। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিহতের বাবা মনিরুজ্জামান জানান, তার মেয়ে ডেমরার উর্মি গার্মেন্টসে পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার তারা উজিল গ্রামে থাকেন।

মনিরুজ্জামান বলেন, ‘আমার মেয়ের সহকর্মী ফোনে জানায় মনিরার অবস্থা খারাপ। পরে ঢাকায় এসে দেখি সে আর বেঁচে নেই। তার কোনো অসুখ ছিল না। আমার মেয়ে এমনভাবে মরতে পারে না। 

মনিরার বিয়ে হয়েছিল মানিক শেখ নামে এক যুবকের সঙ্গে আট বছর আগে। মানিক বর্তমানে গ্রামের বাড়িতে থাকেন। মনিরা ঢাকায় এসে দুই বছর ধরে গার্মেন্টসে কাজ করতেন এবং ভাড়া বাসায় মেয়েকে নিয়ে থাকতেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর