মুন্সিগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি লাবনী, সম্পাদক সাকিব 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১১:০১ এএম

মুন্সিগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় দুই বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এতে সর্বসম্মতি ক্রমে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনী সভাপতি পদে ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। 

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), সহ-সভাপতি মুহাম্মদ সাইফুর রহমান (একুশে টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক জিতু রায় (ইন্ডিপেনডেন্ট টিভি), কোষাধ্যক্ষ শুভ ঘোষ (চ্যানেল টুয়েন্টিফোর), সাংস্কৃতিক সম্পাদক এম তারিকুল ইসলাম মাহবুব(এসএ টিভি), দপ্তর সম্পাদক রুবেল মাদবর( বাংলা টিভি), তথ্য ও প্রচার সম্পাদক  হামিদুল ইসলাম লিংকন (আরটিভি), ক্রীড়া সম্পাদক  আমিরুল ইসলাম নয়ন (বিজয় টিভি)। 

কার্যকরী সদস্যরা হলেন- মাছরাঙা টিভির বাছিরউদ্দিন জুয়েল, এটিএন বাংলার ফরিদুল হাসান ফরিদ, একাত্তর টিভির জসিমউদদীন দেওয়ান, এশিয়ান টিভির নজরুল ইসলাম বাবুল, মোহনা টিভির সুজন পাইক, দীপ্ত টিভির কায়সার সামির ও চ্যানেল এস এর সাইদ হাসান আফরান। 

টেলিভিশন সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান নবগঠিত কমিটির সদস্যরা।

অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর