খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএতে বিশেষ দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিল হয়েছে। রোববার এ আয়োজন করা হয়। 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিল হয়েছে। রোববার এ আয়োজন করা হয়। 

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বর্তমান বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক আসেফ কামাল পাশা, পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী, সাবেক পরিচালক আশিকুর রহমান (তুহিন), সাবেক পরিচালক শোভন ইসলাম এবং বিজিএমইএ এর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কো চেয়ারম্যান, ও সাধারণ সদস্যরা এই মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এবং বিজিএমইএ এর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী । তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দীর্ঘ পথচলায় খালেদা জিয়ার অসামান্য ও আপসহীন অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মোনাজাত পরিচালনা করেন বিজিএমইএ এর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।  

৩০ নভেম্বর বিজিএমইএর সাবেক সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হক এর প্রয়াণ দিবস হওয়ায়, একই মোনাজাতে তার রুহের মাগফিরাত কামনা করেও বিশেষভাবে দোয়া করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া হাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর নামে দুজন আহত হয়েছেন। আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই পুরো...
খুলনা নগরীতে গভীর রাতে ওয়ার্ড বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নেত্রকোণায় স্কুলছাত্রী ধর্ষণ ও পর্নোগ্রাফির মামলায় জড়িয়ে পদ হারিয়েছেন বিএনপির এক নেতা। ওই মামলায় একজন গ্রেপ্তার হলেও তিনি পলাতক।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর