রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার করা হয়েছেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সাংবাদিক শওকত মাহমুদকে। রোববার রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

একই অভিযোগে এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তার সহযোগী এস এম গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তার করেছিলো ডিবি। 

মামলার অভিযোগে বলা হয়, এনায়েত করিম অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতে ৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। ১৩ সেপ্টেম্বর সকালে রাজধানীর মিন্টো রোডে একটি প্রাডো গাড়িতে চড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করে পুলিশ। 

এবার একই মামলায় এবার গ্রেপ্তার হলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর