গাজীপুরে মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে একটি মাদরাসার ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সফিপুর এলাকার সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে একটি মাদরাসার ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সফিপুর এলাকার সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। 

নিহত শিক্ষার্থী আলিফ ইসলাম উপজেলার মৌচাক রতনপুর কৌছাকুড়ি গ্রামের শহিদুল সাদানের ছেলে। সে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষর্থী ছিলেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানা গেছে, নিহত আলিফ ইসলামের মা ওমান প্রবাসী। শিক্ষার্থীর অভিভাবকেরা তাকে মাদ্রাসায় ভর্তির পর থেকেই কয়েকবার পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। মঙ্গলবার রাতে শিশুটি বাড়িতে যেতে চাইলে মাদ্রাসা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুর মাধ্যমে শিক্ষার্থীর মায়ের সাথে কথা বলিয়ে দিলে সে শান্ত হয়। একপর্যায়ে বুধবার সকালে সাড়ে ৬টার দিকে ওই শিক্ষার্থী সাত তলা ভবনের ছাদ থেকে পাইপ দিয়ে নামতে গিয়ে পড়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয়  হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারিরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফজিলাতুনন্নেছা কেপিজে হাসাপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাছির উদ্দিন বলেন, শিশু শিক্ষার্থী নিহতের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর