মুন্সিগঞ্জে বসতঘরে মিলল মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ, স্বামী পলাতক 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিজ বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত নারীর স্বামী। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামের একটি ভাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিজ বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত নারীর স্বামী। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামের একটি ভাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা আমেনা বেগম (৩৫) ও তাঁর ১০ বছর বয়সী মেয়ে মরিয়ম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্থানীয়রা ওই বাড়িতে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আমেনা বেগমের স্বামী মিজান মিয়া পেশায় একজন দিনমজুর। তারা ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তবে ঘটনার পর থেকেই আমেনা বেগমের স্বামী পলাতক রয়েছেন। 

মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক থাকায় তাঁকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। 

এসপি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছি এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক ব্যক্তিকে আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।’

বিস্তারিত তদন্ত শেষে দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. ইয়াকুব (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
বিয়ে পড়ানোর কথা বলে এক নিহাহ রেজিষ্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায়...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর