একে তো ভুয়া সাংবাদিক, সেনা সেজে চাঁদাবাজির সময় যৌথবাহিনীর হাতে ধরা

কিষাণহাট এলাকায় ওই ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

ফরিদপুরে সেনাবাহিনী ও সাংবাদিকতার ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে শহরের গোয়ালচামট এলাকার কিষাণহাটে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক করা হয় তাকে।

আটককৃত ব্যক্তির নাম মো. আরিফ শেখ (৩৯)। ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং কোতয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটকের পর মো. আরিফ শেখকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে বিশেষ আইনে প্রতারণামূলক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কিষাণহাট এলাকায় ওই ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ নিজেকে দৈনিক ঘোষণা পত্রিকার সাংবাদিক বলে দাবি করলেও পরবর্তীতে ভুয়া পরিচয়ে সাধারণ জনগণকে হয়রানি ও প্রতারণার বিষয়টি স্বীকার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে না থেকে নিজেদের সুবিধামতো কখনো সাংবাদিক, আবার কখনো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় ব্যবহার করত। এসব ভুয়া পরিচয়ের আড়ালে তারা বিভিন্ন সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি চালিয়ে আসছিল।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।’

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় দেওয়ানবাড়িতে মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় লামিয়া (১৩) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে...
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর