মাদারীপুর–১

উঠান বৈঠকে যোগ দিয়ে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন আ.লীগের নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারকে সমর্থন জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারকে সমর্থন জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। 

মঙ্গলবার ওই প্রার্থীর এক নির্বাচনী উঠান বৈঠকে এই সমর্থন জানানো হয় ৷ স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত নাদিরা আক্তারকে সমর্থন দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের নেতা–কর্মীরা জানান।

স্থানীয়রা জানান, নাদিরা আক্তারকে সমর্থন জানিয়ে সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান,যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানা ৷ সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা–কর্মী ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানান।

আওয়ামী লীগের নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো.আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, ফাহিমা আক্তার, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান এবং সাবেক আওয়ামী লীগের চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর ও নেতারা। 

বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, আমাদের আগামীর রাষ্ট্র নায়ক আমাদের দলের চেয়ারম্যান বলেছেন, সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলব– সবার আগে শিবচর। এর কারণ প্রতিটি গ্রাম উপজেলা জেলা নিয়ে বাংলাদেশ। তাই আমরা ঠিক করেছি সবার আগে শিবচর। আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলবো। ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা–আকঙক্ষা পূরণ করতে পারব না। 

বিএনপি প্রার্থী আরও বলেন, আগামীতে কারও নামে কোন মিথ্যা মামলা থাকবে না। নির্বাচনের পর আপনাদের কোন অযথা হয়রানি করা হবে না। আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। আমরা এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়ব।

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর