দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার

সারোয়ার তুষার ফেসবুকে লিখেছেন, এক দল লোক জামায়াতে ইসলামীর নামে নরসিংদী-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আজকে (বুধবার) তারা মিছিলও বের করেছে। 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম

জোটের নেতৃত্বে থাকা দল জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে নেতাদের শাপলা কলি প্রতীকে প্রচারণা চালানোর নির্দেশনা দিলেও স্থানীয় নেতা–কর্মীরা তা মানছেন না বলে অভিযোগ করেছেন নরসিংদী-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ওরফে সারোয়ার তুষার।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বুধবার এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। গত ২৩ জানুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে সারোয়ার তুষারের আসনে ব্যালটে নিজেদের প্রতীক দাঁড়িপাল্লা বাতিলের আবেদন জানায় জামায়াত। নেতা–কর্মীদেরও নির্দেশনা দেওয়া হয় জোটসঙ্গী এনসিপির শাপলা কলির পক্ষে থাকতে। অবশ্য কারিগরি কারণে নির্বাচন কমিশন আবেদন বাস্তবায়ন করতে পারেনি।

সারোয়ার তুষার ফেসবুকে লিখেছেন, এক দল লোক জামায়াতে ইসলামীর নামে নরসিংদী-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আজকে (বুধবার) তারা মিছিলও বের করেছে। এদিকে জামায়াতের দায়িত্বশীলরা বলছেন, তারা এসব ব্যাপারে অবগত নন। অথচ দাঁড়িপাল্লার পক্ষে এ ধরনের গোপন মিছিল ও প্রচারণা থেমে নাই। অদ্ভুত পরিস্থিতি!

তিনি লেখেন, গতকাল (মঙ্গলবার) জামায়াতে ইসলামীর সম্মানিত আমির আমাকে নরসিংদী-২ আসনের জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আমার হাতে শাপলা কলি প্রতীকও তুলে দিয়েছেন। এর আগে দলের পক্ষ থেকে সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরওয়ার ব্যালটে দাঁড়িপাল্লা না রাখার জন্য ইসিতে চিঠিও দিয়েছিলেন।

সারোয়ার তুষার লিখেছেন, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সংগঠন কেন্দ্রের নির্দেশনা মোতাবেক জোটের পক্ষে থাকবে। 

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর