গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রঘুনাথপুর ও টুঙ্গিপাড়ায় বিস্ফোরণ, তবে হতাহতের ঘটনা ঘটেনি। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ এলাকার শহীদ মাহাবুব ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, আর অন্য দুটি কেন্দ্রের সামনের সড়কে ১টি করে ককটেল বিস্ফোরিত হয়। 

ককটেল বিস্ফোরণে বিকট শব্দ হয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। বিস্ফোরণের পর থেকে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। এখন এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।’

এর আগে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো ঘটে। এছাড়া গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ান অফিস কম্পাউন্ডে, ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এবং গত বছরের ১২ ডিসেম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 
 

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার বিকেলে তাদের আদালতে হাজির করা...
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। 
গোপালগঞ্জের মুকসুদপুরে ঋণের কিস্তি না দিতে পেরে মানসিক চাপে বিষপানে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু হয়েছে। পরে একই সঙ্গে জানাজা শেষে বাবা-ছেলের দাফন সম্পন্ন...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর