মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম নিহতের নেপথ্যে পূর্ববিরোধ: সেনাবাহিনী 

মুন্সিগঞ্জের চরআব্দুল্লাহ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. জসিম উদ্দিন নায়েব হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী জানিয়েছে, প্রতিপক্ষের সঙ্গে পূর্ববিরোধ ও নির্বাচন–পরবর্তী দ্বন্দ্বই হামলার কারণ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

মুন্সিগঞ্জের চরাঞ্চলে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত হওয়ার ঘটনায় প্রেস ব্রিফিংয়ে করেছে সেনাবাহিনী। আজ শনিবার দুপুরে ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিপক্ষের সঙ্গে পূর্ববিরোধের জেরেই নিহত হন জসিম।

১৯ বীরের সিও লেফটেন্যান্ট কর্ণেল আকিব জাবের জানান, নিহত জসিম নায়েবের সঙ্গে প্রতিপক্ষ ডাক্তার নাসির গ্রুপের পূর্ববিরোধ ছিল। পরবর্তীতে নির্বাচন নিয়ে কথাকটাকাটির জেরে জসিমের বাড়িতে নাছির পক্ষ অতর্কিত হামলা করে।  

আকিব জাবের আরও জানান, হামলার সময় আহত হওয়ার পর হাসপাতালে জসিমের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ সদরের চরআব্দুল্লাহ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মো. জসিম উদ্দিন নায়েবের (৩০) মৃত্যু হয়। জসিম স্থানীয় মাফিক নায়েবের ছেলে ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। হামলাকারী পক্ষ মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থক বলে জানা গেছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর