টিএসসি মোড়ে অজ্ঞান পার্টির কবলে পড়ে অটোরিকশা খোয়ালেন চালক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মোড়ে অজ্ঞান পার্টির কবলে পড়ে অটোরিকশা খুইয়েছেন এক চালক। রোববার রাতে এ ঘটনা ঘটে।

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মোড়ে অজ্ঞান পার্টির কবলে পড়ে অটোরিকশা খুইয়েছেন এক চালক। রোববার রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. আবু কালামের (৪৫) বাড়ি বরগুনা সদরের কাঁঠালতলী গ্রামে। তার বাবার নাম রশিদ গাজী। হাজারীবাগের কালুনগর বড় মসজিদ এলাকায় থাকেন তিনি।

রাতে ১২টার দিকে অচেতন অবস্থায় ওই চালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তার ছেলে মারুফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমার বাবা ভাড়ায় অটোরিকশা চালিয়ে আমাদের সংসার চালান। রাতে পথচারীরা ফোন করে আমাদেরকে জানায়, অজ্ঞান পার্টির প্রতারক চক্ররা নেশাজাতীয় কোনো কিছু খাইয়ে আমার বাবাকে অজ্ঞান করে টিএসসির মোড়ে ফেলে রেখে গেছে।

মারুফ বলেন, প্রতারক চক্ররা আমার বাবার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় আমার বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মেডিসিন ভবনে ভর্তি দেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে অচেতন অবস্থায় ওই অটোরিকশা চালককে জরুরি বিভাগে আনা হলে মেডিসিন ভবনে ভর্তি দেন চিকিৎসক।

তিনি বলেন, আমরা তার স্বজনদের কাছ থেকে জানতে পারি, অজ্ঞান পার্টির প্রতারক চক্ররা ঘটনাটি ঘটিয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার...
রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কগুলোতে নয়। আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর