ঢাকায় ভূমিকম্প ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে ধীরগতি, ৬ মাসে পরীক্ষা মাত্র ১৫ ভবন

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম

রাজধানীতে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে তেমন কোনো অগ্রগতি নেই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, ছয় মাসে মাত্র ১৫টি ভবনের ঝুঁকি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ইমারত বিধিমালার মাধ্যমে অনিয়ম বন্ধ হবে বলে আশা সংস্থাটির। তবে নগরবিদেরা বলছেন, শুধু ভূমিকম্প নয়, সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ভবনগুলোর মূল্যায়ন জরুরি।

এক বছরে দেশের ভেতর ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ৩২টি। এর মধ্যে ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে হেলে পড়ে রাজধানীর কয়েকটি ভবন। তাই প্রশ্ন উঠেছে, কতটা নিরাপদ ঢাকার ভবনগুলো।

যদিও রাজউকের দাবি, চোখের দেখায় বা ছোটখাটো পরীক্ষায় চলছে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ। কিছু টেস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও (বুয়েট) হচ্ছে।

সংস্থার চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম জানান, ভবন নির্মাণে নতুন যে নীতিমালা হয়েছে, এর বাইরে কিছু করা যাবে না।

ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান। বলেন, ঝুঁকিতে থাকা ভবনগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

খুব শিগগিরই গঠিত হবে আর্থকোয়াক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ভূমিকম্পের ঝুঁকি ও ক্ষতি কমাতে কাজ করবে সংস্থাটি।

ভবন নির্মাণে অনিয়ম রিহ্যাব, রাজউক ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় হয় বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে দুর্যোগ সহনশীল...
আশির দশকের মাঝামাঝি ফজলুল হক এভিনিউতে ৪৬ শতাংশ জমির ওপর নির্মাণ করা হয় বরিশাল পৌরসভার দোতলা ভবন। ২০০১ সালে পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের পর বাড়ে কাজের পরিধি। এজন্য ভবনটিকে তিনতলায় উন্নীত করা...
সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পের মাত্রা জানা যায়নি। তবে আমেরিকাভিত্তিক ওয়েবসাইট ইউএসজিএসের তথ্য অনুযায়ী...
রাজধানীতে ভবন নির্মাণে আগে শুধু স্থাপত্যের নকশায় অনুমোদন লাগতো। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আরও চারটি নকশা। নতুন বিধিমালায় অকুপেন্সি সার্টিফিকেট করা হয়েছে বাধ্যতামূলক। এটি ছাড়া মিলবে না বিদ্যুৎ ও...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর