পৌরসভা ভবনেই চলছে বরিশাল সিটির কাজ, অনুমোদনহীন ভবন ঝুঁকিতে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম

প্রায় দুই যুগ ধরে পৌরসভা ভবনে চলছে বরিশাল সিটি করপোরেশনের কার্যক্রম। বাড়তি চাপের কারণে অনুমোদন ছাড়াই তিনতলায় উন্নীত করা হয়। এরপর থেকে বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি।

সিটি কর্পোরেশনের ভবনটি স্থানান্তরে মন্ত্রণালয়ে চাহিদা জানানো হলেও সাড়া মেলেনি এখনও।   

আশির দশকের মাঝামাঝি ফজলুল হক এভিনিউতে ৪৬ শতাংশ জমির ওপর নির্মাণ করা হয় বরিশাল পৌরসভার দোতলা ভবন। ২০০১ সালে পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের পর বাড়ে কাজের পরিধি। এজন্য ভবনটিকে তিনতলায় উন্নীত করা হয়। তবে নকশার নেওয়া হয়নি কোনো অনুমোদন। মানহীন নির্মাণের কারণে কয়েক বছরের মধ্যেই পিলার-দেয়ালসহ বিভিন্ন অংশে দেখা দেয় ফাটল।

এরইমধ্যে অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। এতে একদিকে ঝুঁকি নিয়ে কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। ঝুঁকির মধ্যে সেবাপ্রত্যাশীরাও।

সিটি কর্পোরেশনের সেবা নিতে আসা এক ব্যক্তি বলেন, ‘প্রতিটা দেয়াল এবং প্রতিটা পিলার দীর্ঘদিন ধরে ঝড়াজীর্ন। জায়গায় জায়গায় ফাটল ধরে আছে।’

সিটি কর্পোরেশনের এক কর্মী বলেন, ‘আমাদের মাথার ওপর প্রায় প্রতিদিনই ছাদের পলেস্তরার অংশ খসে পড়ে।’

কর্মকর্তারা বলছেন, চব্বিশে গণঅভ্যুত্থানের সময় নগর ভবনের সম্প্রসারিত অংশ আগুনে পুড়িয়ে দেওয়া হলে চারটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও এই ভবনে স্থানান্তর করা হয়। বেহাল ভবন ও অতিরিক্ত মানুষের চাপে নেতিবাচক প্রভাব পড়ছে কাজে।

বরিশাল সিটি কর্পোরেশনের স্থপতি সাইদুর রহমান বলেন, ‘এখন আমরা বলতেই পারি যে, এটার ওপর এক তলা ওভার লোড করে ফেলেছি। যেটা কিনা যে কোনো ধরেনের ভূমিকম্পেই হুমকির কারণ হতে পারে।’

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, ‘বিগত ভূমিকম্পে ভবনের অনেকগুলো কলাম ও ভিমে ফাটল ধরেছে। আমরা খুবই আতঙ্কে আছি। কারণ যেকোনো মুহূর্তে বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এ পৌর ভবনটা ধসে পড়তে পারে।’

এরইমধ্যে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সরিয়ে সেখানকার ৬ একর জমিতে নতুন ভবনের জন্য মন্ত্রণালয়ে চাহিদা জানিয়েছে সিটি কর্পোরেশন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন বলেন, ‘প্ল্যান করে আমরা সবকিছু করে মন্ত্রণালয়ে জমা দিয়ে এসেছি। সেটা এখন প্ল্যানিং কমিশনে আছে। এই অর্থ বছরে যেহেতু জুন মাসে অনেক চাপ থাকে তারা বলেছে আপা এই জুনের ঝামেলাটা চলে গেলেই আমরা এটা নিয়ে কাজ করব।’

নগর কর্তৃপক্ষের বর্তমান কর্মকর্তা-কর্মচারী দেড় হাজার। এছাড়া প্রতিদিন ভবনটিতে বিভিন্ন কাজে অন্তত সাড়ে ৪ হাজার মানুষের আনাগোনা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তাদের।

 

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। তবে সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই ডেঙ্গুর...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর