গাছের ডালে ঝুলছিল মাইক্রোবাস চালকের মরদেহ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

মাদারীপুরের রাজৈরে বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিল মাইক্রোবাস চালক আরিফের মরদেহ। পরে খবর পেয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। পারিবারিক কলহের জেরে এই আত্নহত্যার ঘটনা ঘটেছে বলে দাবী পরিবার ও এলাকাবাসীর। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়িতে মৃত সাহেব আলী শেখের বড় ছেলে মাইক্রোবাস চালক আরিফ শেখ (৩০) প্রথম স্ত্রী লাকী বেগমকে না জানিয়ে সম্প্রতি কনা আক্তার নামের আরেক মেয়েকে বিয়ে করেন। এতে পারিবারিক কলহের কলজের জেরে প্রথম স্ত্রী লাকী বেগম সংসার ছেড়ে চলে যান।

আরও জানা যায়, প্রথম স্ত্রীর ঘরে আরিফ শেখের ১০ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। আরাফাত শেখ নামের এই ছেলে কার কাছে থাকবে এই নিয়ে প্রায়ই কলহ চলতে তাদের। 

পারিবারিক এই কলহ থেকেই আরিফ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, শনিবার সকালে খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছের মগডালে ঝুলে থাকা আরিফের লাশ নিচে নামিয়ে আনে। 

রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুবউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
লোডিং...

এলাকার খবর