মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ঝুলন্ত মরদহে উদ্ধার করা হয়েছে। তবে গৃহবধূর পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে শশুরবাড়ির লোকেরা হত্যা করেছে।

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম

মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ঝুলন্ত মরদহে উদ্ধার করা হয়েছে। তবে গৃহবধূর পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে শশুরবাড়ির লোকেরা হত্যা করেছে।

আজ শনিবার উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। ওই গৃহবধূর নাম রুমি বেগম (২৯)। তিনি ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

রাজৈর থানা ‍পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলের শিপন মোল্লার সাথে ২০১২ সালে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে  ১২ বছর, চার বছর বয়সী দুটি মেয়ে ও তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তবে রুমি বেগমের সাথে প্রায়ই শশুরবাড়ির লোকজনের সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো।

গৃহবধূর বাবার বাড়ির স্বজনদের দাবি, এরই জেরে রুমিকে শশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবেই হত্যা করে মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।

গৃহবধূর বড় বোন সুমি আক্তার বলেন, ‘বিয়ের পর থেকেই ওরা (শ্বশুরবাড়ির লোকজন) আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো। গতকাল রাত ১০টার দিকেও বোনের সাথে কথা হয়েছে। সে কীভাবে আত্মহত্যা করে। ওর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। তাকে অবশ্যই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর পরিবার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
লোডিং...

এলাকার খবর