গাজীপুরে ৩ হাজার লিটার ডিজেল মজুত করার দায়ে ব্যবসায়ীর জরিমানা 

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুত করে রাখার অপরাধে আবুল হোসেন নামের এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১০:২৯ এএম

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুত করে রাখার অপরাধে আবুল হোসেন নামের এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

গতকাল শনিবার দিবাগত সাড়ে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এ অভিযান পরিচালিত হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন (৬৫) কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার মো.সালামত উল্লাহের ছেলে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ হাজার ৮৭০ লিটার ডিজেল মজুতের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত তেল নায্যমূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর