পুলিশ পরিচয়ে কারখানায় অরাজকতা সৃষ্টির অভিযোগে আটক ২

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ এএম

গাজীপুরে একটি কারখানায় শিল্প পুলিশের পরিচয় দিয়ে প্রবেশ করে অরাজকতা সৃষ্টির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় প্যাসিফিক ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ ঘটনা হয়।

পরে এ ব্যাপারে কারখানার নিরাপত্তা সুপারভাইজার বাদী হয়ে বাসন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে, আটককৃতদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর মামলাসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ১১টা ১০ মিনিটে ওই কারখানায় দুজন শিল্প পুলিশ পরিচয় দিয়ে প্রবেশ করে। তাদের মধ্যে একজনের পকেটে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি ভিজিটিং কার্ড পাওয়া যায় এবং তাদের বহনকারী গাড়িতে একটি পুলিশের স্টিকার লাগানো ছিল।

পরবর্তীতে তাদের পরিচয় সন্দেহ হলে এবং বাইরে আর ১৫-২০ জন লোক অরাজকতা সৃষ্টি করার জন্য আসছে বুঝতে পেরে কারখানার নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত আরিফ ও তার সহযোগীকে আটক করে। পরে জাতীয় পরিষেবা ৯৯৯ ফোন করলে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে।

এ ঘটনায় কারখানা নিরাপত্তা সুপার ভাইজার মো. রাসেল বাদী হয়ে বাসন থানায় অভিযোগ দায়ের করেছেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ–কমিশনার (অপরাধ, দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত দুজন শিল্প পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে কারখানায় প্রবেশ করেন। কারখানা কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছেন। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর