দুই স্বর্ণকারের তর্কের জেরে অ্যাসিড নিক্ষেপ, ঝলসে গেল তিনজন

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এএম

নরসিংদীর রায়পুরায় লেনদেন নিয়ে বাগবিতণ্ডার সময় একটি স্বর্ণালংকারের দোকানের দুই কর্মচারীর নিক্ষেপ করা অ্যাসিডে ঝলসে গেছে তিন যুবকের শরীর। বুধবার বিকেলে রায়পুরা পৌরসভার হাসিমপুর মৌলভী বাজারে এ ঘটনা হয়।

আহতরা হলো- রায়পুরার শ্রীরামপুর এলাকার দুলাল বিশ্বাসের ছেলে দ্বীপ বিশ্বাস (১৯), শহিদুল্লার ছেলে ওবায়দুল্লাহ (১৯) ও রামনগর হাটির আলিম মিয়ার ছেলে আহমেদ সেজান (১৮)।

পুলিশ, আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বেলা আড়াইটার দিকে রায়পুরা বাজারের বিশ্বাস স্বর্ণ শিল্পালয়ের মালিক দুলালের সঙ্গে হাশিমপুর মৌলভীবাজারের লতা স্বর্ণ শিল্পালয়ের মালিক কেশব স্বর্ণকারের ব্যবসায়িক লেনদেন নিয়ে কথা কাটাকাটি, বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে দুলাল স্বর্ণ শিল্পালয়ের মালিকের ছেলে দ্বীপ তার সহপাঠী ওবায়দুল্লাহ ও আহমেদ সেজানকে নিয়ে হাশিমপুর মৌলভীবাজারে কেশব স্বর্ণকারের দোকানে গিয়ে দোকান কর্মচারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ওই দোকানের কর্মচারী উদয় ও সৌরভ তিনজনকে লক্ষ্য করে স্বর্ণালংকার তৈরিতে ব্যবহৃত অ্যাসিড নিক্ষেপ করে আহত করে।

ঘটনার পর দোকানের শার্টারে তালা লাগিয়ে পালিয়ে যায় অভিযুক্ত দুই কর্মচারী উদয় ও সৌরভ। অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লতা স্বর্ণ শিল্পালয়ের মালিক কেশব রায়কে আটক করেছে রায়পুরা থানার পুলিশ।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অ্যাসিডে ঝলসে যাওয়া তিনজন রোগী হাসপাতালে আসে। এরমধ্যে দ্বীপ বিশ্বাসকে গুরুতর অবস্থায় আনা হয়। তার চোখের কর্ণিয়ায় এসিড লেগে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর দুজনের শরীরের সামনে ও পেছনের অংশ ঝলসে যাওয়ায় সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, ‘দুপক্ষই স্বর্ণকার। টাকা–পয়সা লেনদেনের বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরেই কেশব রায় ও তার দোকানের কর্মচারীরা তাদের শরীরে এসিড নিক্ষেপ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীরা চিকিৎসার জন্য ঢাকায় থাকায় তাদের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ভুক্তভোগী ও পুলিশ হেফাজতে থাকা ব্যক্তির কথা শুনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই সোনা ব্যবসায়ীকে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে...
মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে ধারণ করা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর লক্ষণীয় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার বাস ভাড়াও বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালায় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর