মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৯ এএম

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের নাম মাসুদ (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা। অন্যদিকে আহতরা হলেন–মো. কাওছার আহাম্মেদ (৩৩), আরাফাত (১৮), মেহেদি (২০), সুমাইয়া (৩০), এবং মারুফা (১২)। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ‘স্বপ্নতরী’ নামের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলছিল। দোগাছি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার তাকে গাজীপুরের কাশিমপুর...
সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর অসুস্থ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ...
আগামী জানুয়ারি মাসে খুলনা-ঢাকা নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর