জাবিতে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সংগঠন রিদমের ‘চৈত্রাড়ম্বর’

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম

চৈত্র সংক্রান্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ এর আয়োজন অনুষ্ঠান হয়ে গেলো সাংস্কৃতিক অনুষ্ঠান চৈত্রাড়ম্বর। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–রিদমের প্রতিষ্ঠাতা সদস্য আশিক রহমান রিকি, সাবেক সভাপতি নবীউল ইসলাম বাপ্পি, সাবেক সহ-সভাপতি অর্ণপ দত্ত ও সুদীপ্ত মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক শায়লা ফারজানা ও সাইফ, রাহাতসহ সংগঠনটির বর্তমান সদস্যরা।

জানা গেছে, পুরাতন বছরকে বিদায় জানাতে চৈত্রের শেষ দিনে এই আয়োজন করে সংগঠনটি। চৈত্র সংক্রান্তির এই অনুষ্ঠানের নামে দেওয়া হয় চৈত্রাড়ম্বর। সন্ধ্যা সাড়ে ৬টার পর প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলমের বক্তব্যের পর সমবেত কণ্ঠের একটি গান দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর নাচ, গান কবিতার আয়োজন নিয়ে একে একে রিদমের অন্যান্য সদস্যরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে সংগঠনটির সাবেক সদস্য রাহাতের তৈরি করা সংগঠনির নতুন একটি লোগোর মোড়ক বর্তমান সদস্যদের হাতে তুলে দেন সাবেক সদস্যরা।

নাচ, গান কবিতার আয়োজন নিয়ে একে একে রিদমের সদস্যরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। ছবি: ইনডিপেনডেন্ট প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম তাঁর বক্তব্য বলেন, খুব চমৎকার একটি আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন রিদম। অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রিদমকে ধন্যবাদ। আশাকারী এ ধরনের আয়োজনের মাধ্যমে রিদম সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখবে।

দর্শক সারিতে থাকা মৌসুমী নামের এক শিক্ষক বলেন, ‘অনুষ্ঠানটি খুব দারুণভাবে উপভোগ করছি। অনুষ্ঠানটি শুরু হয় কোরাস গান দিয়ে। অনুষ্ঠানে সবার পরিবেশনা দারুণভাবে উপভোগ করেছি।’

রিদমের বর্তমান সভাপতি মেহেরীন সহীদ বলেন, ‘টাকা কয়েক দিনের পরিশ্রমের পর আমরা একটি সুন্দর আয়োজন করার চেষ্টা করেছি। অনুষ্ঠানে থাকা দর্শকরা আমাদের প্রত্যেকটি পরিবেশনা উপভোগ করেছেন, এটিই আমাদের সার্থকতা। সংগঠনের সাবেক ও বর্তমান সকলের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। আশাকরি সামনের দিনে আমরা আরও বড় ধরনের আয়োজন করতে সক্ষম হবো।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অবশেষে কনসার্ট হয়েছে। সোমবার বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কনসার্টে সঙ্গীত পরিবেশ করে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’। প্রিয় ব্যান্ডের গান শুনতে...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীতে দুই বছর পর নৌকাবাইচ হতে যাচ্ছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর