কিশোরগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ, ওসিসহ আহত অন্তত ২৪

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা দুই দিনের এ সংঘর্ষে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত পৌর সদরের টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং রাত পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এর জেরে শনিবার সকাল থেকে আবারও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উভয় পক্ষের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওসি এস এম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

পরে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটকও করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার তাকে গাজীপুরের কাশিমপুর...
সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর অসুস্থ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ...
আগামী জানুয়ারি মাসে খুলনা-ঢাকা নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর