নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালীন এই ঘটনা ঘটে। 

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালীন এই ঘটনা ঘটে। 

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের অভিযোগ, তিনি সকালে কলেজে গিয়ে দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেন। অধ‍্যক্ষ তাঁর দপ্তরে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার সময় একদল বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় তারা অধ‍্যক্ষের কক্ষে প্রবেশ করে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায় তাঁর ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাঁকে টেনে-হিঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের অন‍্যান‍্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। 

এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

 

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই সোনা ব্যবসায়ীকে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে...
মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে ধারণ করা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর লক্ষণীয় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার বাস ভাড়াও বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালায় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর