মাটিবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

ফরিদপুরে মাটির লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপসনা ঘোষ (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে শহরের আদমপুর বেরিবাঁধ সড়কে মেরিন ইনিস্টিউট অব মেরিন টেকনোলজির সামনে এ দুর্ঘটনা হয়।

নিহত উপসনা শহরের ঝিলটুলী উত্তম ঘোষের মেয়ে। তিনি ফরিদপুর সিটি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলের। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ সরকার আহত হন।

স্থানীয়রা মাটির ট্রাকের হেলপারকে আটক করে মারধর শেষে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহীরা টেপাখোলা এলাকার রিয়ো পাম্প থেকে তেল নিয়ে ফেরার পথে মাটি টানা লরি পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উপসনা ঘোষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি ট্রাকের চালক হেলপার হোসেন মোল্লাকে (১৯) হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় দেওয়ানবাড়িতে মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় লামিয়া (১৩) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে...
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর