বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করতে চাই: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের বন্ধ থাকা পাটকলগুলো ইজারা বা পিপিপি পদ্ধতিতে পুনরায় চালু করা হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি ও পাট শিল্পকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দেশের বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু করতে চান বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। মঙ্গলবার সকালে নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুটমিল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধ থাকা কয়েকটি জুটমিলের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে। মিলগুলো চালু হলে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও উৎপাদনমুখী হওয়াসহ অর্থনীতির সহায়ক হবে। সরকার মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি শিল্পোদ্যোক্তাদের মাধ্যমে এই মিলগুলো পরিচালনা করতে আগ্রহী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার মাধ্যমে এই শিল্পাঞ্চলগুলোকে আবার সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জাতীয় অর্থনীতিতে গতি আসে।

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আরও বলেন, এক সময় নরসিংদীর এই শিল্পকারখানাগুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল। এটি ছিল এ এলাকার মানুষের কাছে আবেগের বিষয়। মিলগুলো পুনরায় চালু হলে সাধারণ জনবলের ক্ষেত্রে প্রায় শতভাগ কর্মসংস্থান স্থানীয় পর্যায় থেকে নিশ্চিত করা হবে। তবে কারিগরি বা বিশেষজ্ঞ পদের জন্য প্রয়োজনে বাইরে থেকে লোক নিয়োগ দেওয়া হতে পারে। এই উদ্যোগ স্থানীয়দের জীবন-জীবিকার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সোনালি আঁশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট বীজের মানোন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশ থেকে আসা বীজের তুলনায় দেশি বীজের ফলন যাতে প্রতিযোগিতামূলক হয়, সে লক্ষ্যে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কাজ চলছে। এ ছাড়া কৃষকেরা যাতে পাটের ন্যায্য মূল্য পান, সেদিকেও নজর রাখা হচ্ছে। বর্তমানে পাটের দাম মণপ্রতি ৫০০০ টাকায় উন্নীত হয়েছে, যা আগে ৩০০০ টাকা ছিল।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর