ঢাবিতে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থী

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলা এলাকায় বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ বজ্রপাত হয়।

আহতরা হলো– মোছা. সুফিয়া আক্তার (২২) ও মোছা. ফারাহ আক্তার (২২)। তারা বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

বজ্রপাতে দুই শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক।

আহতদের সহপাঠী অগ্নিলা স্বর্ণালী বলেন, ‘আজ বিকেলে বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এলাকা দিয়ে যাওয়ার সময় বজ্রপাতে অচেতন হয়ে পড়ে তারা। পরে বিষয়টি আমরা জানতে পেরে তাদের উদ্ধার করে নিয়ে আসি। বর্তমানে মেডিসিন ভবনে তাদের চিকিৎসা চলছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বজ্রপাতে দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বর্তমানে মেডিসিন ভবনে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি।’

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর