কুকি-চিন মামলায় জামিন জালিয়াতি ঘটনায় হাইকোর্টের বেঞ্চ অফিসার বরখাস্ত

নিষিদ্ধ সংগঠন কুকি-চিনের জন্য বানানো ২০ হাজার পোশাক জব্দের মামলার আসামি সাহেদুল ইসলামের জামিন জালিয়াতির ঘটনায় হাইকোর্টের বেঞ্চ অফিসার জাকির হোসেন বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। 

আপডেট : ০৪ মে ২০২৬, ১২:০৫ পিএম

নিষিদ্ধ সংগঠন কুকি-চিনের জন্য বানানো ২০ হাজার পোশাক জব্দের মামলার আসামি সাহেদুল ইসলামের জামিন জালিয়াতির ঘটনায় হাইকোর্টের বেঞ্চ অফিসার জাকির হোসেন বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই জালিয়াতির বিষয়টি প্রধান বিচারপতিকে জানালে তিনি দুই দিনের মধ্যে তদন্ত করে দায়ীদের চিহ্নিতের নির্দেশ দেন। এরপরই বেঞ্চ অফিসার জাকিরকে বরখাস্ত করে হাইকোর্ট প্রশাসন।

গত ২৯ এপ্রিল জালিয়াতির এই তথ্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নজরে আনেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এরপর পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের কড়া নির্দেশ দেন প্রধান বিচারপতি।

গত বছরের ১৬ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আব্দুল্লাহ ইউসুফ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য আসে। সে সময় সম্পূর্ণ ভিন্ন একটি মামলার এজাহার ও তথ্য উপস্থাপন করে আদালতকে বিভ্রান্ত করা হয়, যেখানে ‘কুকি-চিন’-সংশ্লিষ্ট কোনো অভিযোগ ছিল না। সাধারণ মামলা মনে করে আদালত তাঁকে জামিন দেন।

পরবর্তী সময়ে মূল জালিয়াতিটি ঘটে বিচারপতিদের সই করা জামিন আদেশে। আদেশের প্রথম পৃষ্ঠায় থাকা মামলার তথ্য, থানার নাম ও অভিযোগের ধারা মুছে ফেলে সেখানে কেএনএফ-এর পোশাক জব্দের মামলার নম্বর ও ধারা বসানো হয়। এই ভুয়া আদেশ কারাগারে দাখিল করেই অত্যন্ত গোপনে কারামুক্ত হন সাহেদুল।

দীর্ঘ সাত মাস বিষয়টি আড়ালে থাকলেও চলতি সপ্তাহে তা প্রকাশ পায়। একই মামলার অন্য এক আসামি উচ্চ আদালতে জামিন চাইতে এসে সাহেদুল ইসলামের ওই জামিনের আদেশটি নজির হিসেবে উপস্থাপন করেন। তখনই নথিতে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে এবং বিষয়টি রাষ্ট্রপক্ষের নজরে আসে।

মামলার নথি ‍সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বছরের ১৭ মে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় সাহেদুল ইসলামের মালিকানাধীন রিংভো অ্যাপারেলস-এর গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কেএনএফ বা বম পার্টির সদস্যদের জন্য তৈরি করা ২০ হাজার ৩০০টি বিশেষ সামরিক পোশাক জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যে জানা যায়, প্রায় ২ কোটি টাকার চুক্তিতে এই পোশাকের ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাহেদুল ইসলামসহ তিনজনকে আসামি করা হয়। অপর দুই আসামি হলেন গোলাম আজম (৪১) ও নিয়াজ হায়দার (৩৯)।

উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর