গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহতের ঘটনায় দুই মামলা

গাজীপুরের কালিয়াকৈরের বাগচালা এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় কালিয়াকৈর থানার পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় অজ্ঞাত ২০০-২৫০ জন গ্রামবাসীকে আসামি করা হয়েছে। আর অপর মামলায় চোর চক্রের ১১ জনকে আসামি করা হয়েছে।

আপডেট : ১১ মে ২০২৬, ১১:০৬ এএম

গাজীপুরের কালিয়াকৈরের বাগচালা এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় কালিয়াকৈর থানার পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় অজ্ঞাত ২০০-২৫০ জন গ্রামবাসীকে আসামি করা হয়েছে। আর অপর মামলায় চোর চক্রের ১১ জনকে আসামি করা হয়েছে।

গতকাল রোববার রাতে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

ওসি বলেন, কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন। অপরদিকে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টার অভিযোগে বাগচালা এলাকার গৃহকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে ১১ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। 

এর আগে শনিবার রাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাগচালা গ্রামে ১০-১২ জনের  চোরের দল পিকআপ নিয়ে গরু চুরি করতে যায়। তারা স্থানীয় আবু বকর সিদ্দিকের গোয়ালঘর থেকে গরু চুরি করতে গেলে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে ধাওয়া করে তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে গণপিটুনিতে মারা যান সিলেট সদর থানার ঘাসিটোলার কমলা কান্তর ছেলে কৃষাণ (৪৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বদনী ভাংনা এলাকার শরাফত আলীর ছেলে আজহারুল ইসলাম (৩৬) ও রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকার আব্দুল বারেকের ছেলে মো. সেলিম (৩৮)। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা পিকআপটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর