প্রধানমন্ত্রীকে দেখে সচিবালয়ের দায়িত্বশীলরাও আগেভাগে অফিসে আসেন: সৈয়দ আবদাল আহমদ

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত সময়ের আগে অফিসে আসায় সচিবালয়ের দায়িত্বশীলরাও আগেভাগে অফিসে চলে আসেন বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ। মঙ্গলবার রাতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।   

নাসিরনগর উপজেলা সমিতি–ঢাকার নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রধান তথ্য কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে।  

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য কঠোর পরিশ্রম করছেন উল্লেখ করে সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘তিনি সকাল ৯টা বাজার ৫ থেকে ১০ মিনিট আগেই সচিবালয়ে ঢুকে যান। এজন্য সচিবালয়ের কর্মকর্তারা; বিশেষত যারা দায়িত্বশীল, তারা খুব একটা দেরি করেন না। সবাই আগেভাগেই অফিসে ঢুকে পড়েন।’ 

নাসিরনগর উপজেলা সমিতি–ঢাকার সাধারণ সম্পাদক সৈয়দ মো. সাফিনের সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক হাফিজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত সচিব মো. মফিজ উদ্দিন ফরিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল সারোয়ার আলম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ইবরাহীম ভূইয়া রেনু, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ সগীর, বাজিতপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ মোনায়েম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নয়ন মিয়া, নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক–২ বশির উদ্দিন আহমেদ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক পরিমল রায় প্রমুখ বক্তব্য রাখেন। 

নাসিরনগর উপজেলা সমিতির নেতৃবৃন্দের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন সৈয়দ খন্দকার কাউছার মিয়া, সৈয়দ সাফায়াত মোর্শেদ শুভ, জহির উদ্দিন চৌধুরী দিদার, নজরুল ইসলাম পারভেজ, এম নাসির রহমান, আলী আশফাক রবিন, মুসলিম উদ্দিন চৌধুরী (সোহাগ), মেরিনা নাজনীন, নীপা বেগম, অ্যাডভোকেট মো. সালাহউদ্দিন আহমদ, লেখক ও সাংবাদিক সোহরাব শান্ত প্রমুখ। 

অন্তর্বর্তী সরকারের সময় সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ২৩ আগস্ট তথ্য মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলে মন্তব্য করছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। মঙ্গলবার...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান শেষে সায়েন্সল্যাবের দিকে ফিরে গেছে। পুলিশ সচিবালয়ে প্রবেশে বাধা দেয়। একই দাবিতে উত্তরাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ের অবস্থান ছেড়ে সচিবালয়ে এসে পৌঁছায় শিক্ষার্থীরা।
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর