প্রবাসীকে হত্যার পর শরীর বিচ্ছিন্ন করে লুকানোর চেষ্টা, স্ত্রী গ্রেপ্তার

শরীয়তপুর সদরে পারিবারিক কলহের জেরে জিয়া সরদার (৪২) নামের এক প্রবাসী যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটির হাত-পা ও দেহের মাংস আলাদা আলাদা স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা মামলা দায়েরের পর নিহতের স্ত্রী আসমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:৩৫ এএম

 

শরীয়তপুর সদরে পারিবারিক কলহের জেরে জিয়া সরদার (৪২) নামের এক প্রবাসী যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটির হাত-পা ও দেহের মাংস আলাদা আলাদা স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা মামলা দায়েরের পর নিহতের স্ত্রী আসমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার পালং উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাড়ি থেকে আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চন্দ্রপুর বাজারের পাশে আবু বকরের বাড়ির নিচ তলায় ওই হত্যার ঘটনা ঘটে। দেহের মাংস ফ্রিজে রাখতে গিয়ে আটক হন ওই প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৯ সালে শরীয়তপুরের মাহমুদপুর এলাকার জিয়ার সঙ্গে পিরোজপুর জেলার জুপিয়া এলাকার আসমার বিয়ে হয়। এটা দুজনেরই দ্বিতীয় বিয়ে। জিয়া মালয়েশিয়া প্রবাসী। গত মঙ্গলবার রাত ১টার দিকে মোবাইলে কথা বলছিলেন জিয়া। এ সময় হঠাৎ পেছন থেকে মাথায় রড দিয়ে আঘাত করেন তাঁর স্ত্রী আসমা বেগম। জিয়া মাটিতে লুটিয়ে পড়লে আরও আঘাত করতে থাকেন আসমা। একপর্যায়ে জিয়ার মৃত্যু হয়।

পরে ঘরে থাকা ছুড়ি দিয়ে চার হাত-পা শরীর থেকে আলাদা করে ফেলা হয়। এছাড়া শরীরের মাংসগুলো কেটে পলিথিনে বেঁধে প্লাস্টিকের একটি ড্রামের ভেতরে ভরে রাখে। দীর্ঘ সময় বাসায় রাখায় দুর্গন্ধ বের হলে প্লাস্টিকের ড্রামটি নিয়ে অটোরিকশা করে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং উচ্চ বিদ্যালয়ের পাশের মোতালেবের বউয়ের বাসায় নিয়ে যায়। সেখান থেকে চার হাত-পা পলিথিনে করে নড়িয়া ফালান বেপারীর বাড়ির পাশে পদ্মা নদীর পাড়ে ফেলে আসেন। আর মাথাসহ শরীরের অংশ সদরের আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড়ে ফেলে আসেন। এছাড়া শরীর থেকে কাটা মাংস পলিথিনে করে পালং উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাড়ির ফ্রিজে রাখার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ আসমা বেগমকে আটক করে।

পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় স্বামীকে খুন করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে জিয়া ও আসমার মধ্যে ঝগড়া চলে আসছিল বলে জানায় পুলিশ।

জিয়া সরদারের প্রথম স্ত্রীর সন্তান জিহাদ সরদার বলেন, ‘আমার বাবাকে আসমা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই, আসমার ফাঁসি চাই।’

আটং এলাকার কাশেম বন্দুকছি বলেন, ‘আমি একটি দোকানে ছিলাম। হঠাৎ শুনি আমাদের পুকুর পারে পুলিশ আসছে। গিয়ে দেখি বস্তাবন্দি একটি মরদেহ। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।’

এ ঘটনায় পুলিশের কাছে সোপর্দ করার আগে অভিযুক্ত আসমা বেগম স্বামী হত্যার লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। তখন দরজার পাশে থাকা একটি রড দিয়ে তাঁর মাথায় বাড়ি দেই। সে পরে যায় পরে দেখি তিনি মারা গেছেন। পরে ছুরি দিয়ে চার হাত-পা কাটি, শরীর কাটি, পরে পলিথিনে ভরে প্লাস্টিকের ড্রামে রাখি এবং বিভিন্ন জায়গায় ফেলে দেই। কেমনে কি করলাম আমি নিজেই জানি না।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতদের বাবা হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আটক আসমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি প্রাথমিকভাবে সব স্বীকার করেছেন।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর