পল্লবীতে শিশু হত্যা

আদালতে অভিযুক্ত সোহেলের দায় স্বীকার, স্ত্রীসহ পাঠানো হয়েছে কারাগারে

পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় দায় স্বীকার করেছে অভিযুক্ত সোহেল রানা। পরে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আইনজীবীরা বলছেন, বিচার বিভাগ ও পুলিশ বাহিনীর তৎপরতায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করলে এ ধরনের ঘটনার পুনাবৃত্তি হবে না।

আপডেট : ২০ মে ২০২৬, ০৮:৫৬ পিএম

পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় দায় স্বীকার করেছে অভিযুক্ত সোহেল রানা। পরে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আইনজীবীরা বলছেন, বিচার বিভাগ ও পুলিশ বাহিনীর তৎপরতায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করলে এ ধরনের ঘটনার পুনাবৃত্তি হবে না।

আজ বুধবার অভিযুক্ত সোহেল ও তাঁর স্ত্রী আদালতে তোলা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী রামিসা। মঙ্গলবার সকালে বড় বোন রাইসা আক্তারকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য এগিয়ে দিতে বের হয় বাসা থেকে। কিন্তু রামিসার আর বাড়ি ফেরা হলোনা।

প্রতিবেশী সোহেল রানার হাতে নৃশংস ভাবে হত্যার শিকার হয় শিশুটি। রামিসা নিখোঁজ হওয়ার ঘন্টা খানেক পর পাশের ফ্ল্যাট থেকেই তাঁর মাথাবিহীন খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। 

রামিসা হত্যার ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে পল্লবীর বাসা থেকে এবং পরে অভিযান পরিচালনা করে অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, বুধবার সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে তোলা হলে হত্যার দায় শিকার করে সোহেল। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। 

সুপ্রিমকোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, বিচার বিভাগের বিচারকদের তৎপরতা এবং পুলিশ বাহিনীর তদন্তের তৎপরতার মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করলে এ ধরনের ঘটনার পুনাবৃত্তি হবে না।

পুলিশ প্রবিধান নিয়ম মানলে ১৫ দিনের মধ্যেই কঠিন মামলার প্রতিবেদন জমা দেওয়া সম্ভব বলেও জানান এই আইনজীবী।

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর