ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী

আপডেট : ২২ মে ২০২৬, ০২:৩৫ পিএম

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ভিড় এড়াতে আগেভাগেই বাড়ি যাচ্ছেন অনেকে। আজ শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।

ঈদুল আজহায় এবার ৪৩ টি আন্তঃনগর ও ২৩টি কমিউটার ট্রেনে প্রতিদিন ৪৫ হাজার যাত্রী ঢাকা ছাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া আসনবিহীন ২৫ শতাংশ যাত্রী ও ঈদ বিশেষ ট্রেনে আরও প্রায় ২০ হাজার যাত্রী প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ি যাবে। আগামী পরশু থেকে চলবে ঈদ স্পেশাল ট্রেন।

স্বস্তিতে বাড়ি যেতে সকাল থেকেই বাস স্টেশনে ছুটছেন নগরবাসী। যাত্রীরা বলছেন, যানজটমুক্ত সড়কে বাড়ি ফিরতে আগেভাগেই যাচ্ছেন।

এদিকে, রাজধানীর কমলাপুরে ভোর থেকেই দেখা গেছে ঈদযাত্রীদের। যদিও পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী আগামীকাল সকাল ছয়টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্যে দিয়ে শুরু হবে ঈদযাত্রা।

এ যাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনা রোধে যাত্রীদের ছাদে ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়া বিনাটিকিটে স্টেশনে ঢুকলে বা ট্রেনে উঠলে জরিমানা গুনতে হবে বলে জানান স্টেশন ম্যানেজার মো. কবির উদ্দিন। 

এদিকে, রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে বাড়িফেরা মানুষের ভিড়। যদিও সকালে খুব বেশি চাপ ছিল না।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দুই-এক দিনের মধ্যেই চাপ বাড়বে ঘরমুখো মানুষের। দূরপাল্লার বাসগুলো প্রায় নির্ধারিত সময়েই রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে। 

রাজধানীর গুলিস্তানের দীর্ঘদিনের যানজট নিরসনে ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে বাস টার্মিনাল স্থানান্তর হবে বলে...
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধে দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু রয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর