রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস আজ থেকে

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

রাজধানীতে আজ রোববার থেকে ছয়টি রুটে শুরু হচ্ছে একক কোম্পানিভিত্তিক বাস চলাচল। গত ৮ অক্টোবর এক বৈঠকে রাজধানীর বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে ছয় মাসের মধ্যে বাস রুট র‍্যাশনালাইজেশন ব্যবস্থা চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে বিভিন্ন রুটে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি রুটে চলবে শুধু নন-এসি বাস। দুটি রুটে এসি ও নন–এসি বাস চলাচল করবে।

আজ বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস। আর উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ।

শুরুতে পুরোনো বাস দিয়েই এই সেবার যাত্রা শুরু হবে বলে জানা গেছে। প্রস্তাবিত এসব রুটের কয়েকটিতে এতোদিন ভিআইপি, বিকাশ, দিশারী, তানজিলসহ একাধিক কোম্পানির বাস চলাচল করছিল। নতুন ব্যবস্থায় অন্যান্য কোম্পানির বাস চলাচল বন্ধ করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় মামলা করেছেন তাঁর বাবা এনায়েতুল করিম। এই মামলায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধু শাহরিয়ার...
দীর্ঘদিন ধরেই এই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এরই মধ্যে একটি গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। শতভাগ শিক্ষার্থী পাস করেছে মাত্র ৩টি কলেজে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপ্রধান বরেন্দ্র অঞ্চলের পানি ও মৃত্তিকাব্যবস্থা, কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য এবং বিশেষ করে নারী ও শিশুর পুষ্টি ও...
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন পথচারী নিহত এবং জামায়াতের অন্তত ১০ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।
লোডিং...
```html ```

এলাকার খবর