ফরিদপুর হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৯ মাস এবং আরেকজনের বয়স তিন মাস। এছাড়া জেলা বিভিন্ন হাসপাতালে নতুন ৩০ শিশুসহ ১২৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।

আপডেট : ২৯ মে ২০২৬, ১২:২০ পিএম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৯ মাস এবং আরেকজনের বয়স তিন মাস। এছাড়া জেলা বিভিন্ন হাসপাতালে নতুন ৩০ শিশুসহ ১২৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃতরা হলো– রাজবাড়ীর সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজা শেখের ছেলে আয়ান ও ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি গ্রামের কামরুল মোল্লার ছেলে আব্দুল্লাহ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জ্বর, সর্দি-কাশি ও হামের উপসর্গ নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনসহ  হাসপাতাল দুটিতে ১২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে জেলায় ১৭৩১ রোগী চিকিৎসা নিয়েছে। এবছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে মাদারীপুরে ৩, ফরিদপুরে ৪, গোপালগঞ্জে ৪, রাজবাড়ীর ৩, মাগুরা ও যশোরের একজন করে শিশু রয়েছে।

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার তাকে গাজীপুরের কাশিমপুর...
সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর অসুস্থ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ...
আগামী জানুয়ারি মাসে খুলনা-ঢাকা নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর