ফুটবল খেলা নিয়ে ভৈরবে সংঘর্ষে ট্রেন বন্ধ পাঁচ ঘণ্টা, পুলিশসহ আহত ২৫

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৭:৫০ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে টানা ৭ ঘণ্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। অন্তত ৬টি ট্রেন পার্শ্ববর্তী বিভিন্ন স্টেশন ও পথে আটকা পড়ে। চরম দুর্ভোগ পোহান যাত্রীরা। এক পর্যায়ে সংঘর্ষকারীরা স্টেশনমাস্টারের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়।

স্থানীয়রা জানান, ১৪-১৫ দিন আগে ভৈরব পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুরের যুবকদের মাঝে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই ফুটবল খেলায় দুই পক্ষের মাঝে তর্কাতর্কির এক পর্যায়ে ঝগড়া হয়।

এই ঝগড়ার জেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুরের সোহেল মিয়ার ছেলে লিয়ামকে (১৭) পঞ্চবটীর ছেলেরা পথ আটকে মারধর করে। খবর পেয়ে দুই পক্ষ রেল লাইনের পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় রণক্ষেত্রে পরিনত হয় রেলস্টেশন এলাকা।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারাও হামলার শিকার হন। পরে, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় রাত দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ওসি।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
রাজধানীর মিরপুর ১০ নম্বরে হকার ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো এলাকা। ফুটপাতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান ঘিরে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ হয়।  
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর