তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। এতে বিজয় সরনীর ফ্লাইওভার ও মহাখালী যাওয়ার দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আপডেট : ১৬ জুন ২০২৬, ১১:৩৪ এএম

বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। এতে বিজয় সরনীর ফ্লাইওভার ও মহাখালী যাওয়ার দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আজ মঙ্গলবার সকাল থেকে সড়কে অবস্থান নেন নাসা গ্রুপের শ্রমিকেরা।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকেরা। এর ফলে সড়কটির উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে, ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে। অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

অবরোধের কারণে বিজয় সরনীর ফ্লাইওভারের যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। ছবি: ইনডিপেনডেন্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এ সময় পোশাক শ্রমিকেরা ৭টি দাবি জানান। সেগুলো হলো—

১) গত মে মাসের বেতন।
২) ২০২৫ সালের ছুটির টাকা।
৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।
৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ। ছবি: ইনডিপেনডেন্ট এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, ওই পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর