ইন্টারপোলের প্রতিনিধিদের বেনজীরের মামলার তথ্য–উপাত্ত দিয়েছে দুদক

দুবাই থেকে ১২ জুন বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে ইন্টারপোল। পরে জানা যায় দুদকের পাসপোর্ট জালিয়াতি মামলায় জারি করা রেড নোটিশে তাকে গ্রেপ্তার করা হয়। এই খবর ছাড়িয়ে যাওয়ার পর পরই দেশে আলোচনা উঠে কীভাবে ফিরিয়ে আনা হবে সাবেক এই আইজিপিকে।

আপডেট : ১৬ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

ইন্টারপোলের স্থানীয় প্রতিনিধি এনসিবির দুই সদস্যের কাছে মঙ্গলবার সাবেক আইজিপি বেনজীর আহমেদের মামলার তথ্য–উপাত্ত তুলে দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এই সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য সংযুক্ত আরব আমিরাত সরকারকে পাঠাবে বলে জানায় দুদক।

দুবাই থেকে ১২ জুন বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে ইন্টারপোল। পরে জানা যায় দুদকের পাসপোর্ট জালিয়াতি মামলায় জারি করা রেড নোটিশে তাকে গ্রেপ্তার করা হয়।

এই খবর ছাড়িয়ে যাওয়ার পর পরই দেশে আলোচনা উঠে কীভাবে ফিরিয়ে আনা হবে সাবেক এই আইজিপিকে। ফিরিয়ে আনার প্রক্রিয়া হিসেবে ইন্টারপোলের স্থানীয় প্রতিনিধি এনসিবির দুই সদস্য মঙ্গলবার দুদকে আসেন। বেনজীরের পাসপোর্ট জালিয়াতির তথ্য উপাত্ত তুলে দেওয়া হয় তাদের হাতে।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে সমস্ত ডকুমেন্ট তার সঙ্গে সংযুক্ত করে পাঠানো হয়েছে। মামলা সংক্রান্ত সমস্ত কাগজ–পত্রই দেওয়া হয়েছে। 
  
দুদক জানায়, ইংরেজি ও আরবী দুই ভাষায় মামলার সব তথ্য অনুবাদ করে হস্তান্তর করা হয়েছে তাদের কাছে।

এ বিষয়ে আকতারুল ইসলাম বলেন, আজকের এই প্রোপোজাল সরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজই যাবে। 

সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে ৬টি মামলা করে দুদক। যার একটি পাসপোর্ট জালিয়াতির মামলা। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর