গাজীপুরে পানি পান করে পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ 

আপডেট : ১৮ জুন ২০২৬, ১২:৪২ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় সরবরাহ করা পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অসুস্থ শ্রমিকরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শ্রমিক ও কারখানা  সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেওয়ার পর ড্রেস ম্যান নামের কারখানাতে সরবরাহ করা পানি পান করেন শ্রমিকেরা। কিছুক্ষণ পর তাদের মধ্যে অনেকের বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়।

একপর্যায়ে অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়। 

অসুস্থ শ্রমিকদের অভিযোগ, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করেন। ধীরে ধীরে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পানি পান করে অর্ধ শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে অসুস্থ শ্রমিকরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবারের এ ঘটনায় অভিযুক্ত ফারুক ও নয়ন নামে দুই যুবকের নামোল্লেখসহ অজ্ঞাত আরও দুই আসামির বিরুদ্ধে থানায় মামলা...
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর